Facebook গ্রুপ
এই পাতার বিষয়বস্তু খসড়া; কমিটির অনুমোদনের পর চূড়ান্ত হবে।

যাচাইকৃত ডিজিটাল পরিচয়

অনুমোদনের পর প্রতিটি সদস্য পান একটি স্থায়ী সদস্য আইডি (যেমন TUP-000123), একটি পাবলিক প্রোফাইল পেজ এবং QR কোডসহ ডিজিটাল সদস্য কার্ড। কার্ডের QR স্ক্যান করলেই আপনার প্রোফাইল খুলবে।

ব্যবসার প্রচার

আপনার এক বা একাধিক ব্যবসা ডিরেক্টরিতে যুক্ত করুন — লোগো, ছবি, পণ্য ও সেবার বিবরণ, এলাকা এবং যোগাযোগের তথ্যসহ। ক্রেতা ও অন্য উদ্যোক্তারা ক্যাটাগরি বা এলাকা অনুযায়ী আপনাকে খুঁজে পাবেন।

যাচাইকৃত ব্যাজ

Facebook পেজ, ওয়েবসাইট, ট্রেড লাইসেন্স বা ভিজিটিং কার্ড জমা দিয়ে যাচাইকরণের আবেদন করা যায়। যাচাইকৃত সদস্য ও ব্যবসা ডিরেক্টরিতে আলাদা ব্যাজসহ দেখানো হয়, যা ক্রেতার আস্থা বাড়ায়।

ইভেন্ট ও আয়োজন

কমিউনিটির মিটআপ, প্রশিক্ষণ ও ওয়ার্কশপে সদস্যরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন। আসন সীমিত হলে সদস্যরা অগ্রাধিকার পান।

নেটওয়ার্ক ও সুযোগ

সরবরাহকারী, পরিবেশক, অংশীদার বা মেন্টর খুঁজতে সদস্য ডিরেক্টরি ব্যবহার করুন। ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ, চাকরি ও পার্টনারশিপের আলাদা বিভাগ যুক্ত হবে।

খরচ

সদস্যপদ বিনামূল্যে। কমিউনিটির মূল সুবিধাগুলো কখনো পেওয়ালের পেছনে রাখা হবে না।