আমাদের সম্পর্কে
টাঙ্গাইলের উদ্যোক্তাদের একটি বিশ্বস্ত ডিজিটাল নেটওয়ার্ক
একসাথে ভাবি, উদ্যোগ গড়ি, সফলতার এগিয়ে চলি
টাঙ্গাইল উদ্যোক্তা পরিবার একটি কমিউনিটি উদ্যোগ, যার শুরু হয়েছিল একটি Facebook গ্রুপ থেকে। গ্রুপে প্রতিদিন যে আলোচনা, সহযোগিতা আর পরিচয় গড়ে উঠেছে, সেটিকে একটি স্থায়ী ও বিশ্বস্ত রূপ দিতেই এই ওয়েবসাইট।
এখানে টাঙ্গাইলের প্রতিটি উদ্যোক্তা নিজের পরিচিতি তৈরি করতে পারেন, নিজের ব্যবসা যুক্ত করতে পারেন এবং অন্য উদ্যোক্তাদের খুঁজে পেতে পারেন। ক্রেতা, সরবরাহকারী বা সহযোগী খুঁজতে যে কেউ এই ডিরেক্টরি ব্যবহার করতে পারবেন।
আমাদের লক্ষ্য
- টাঙ্গাইলের উদ্যোক্তাদের একটি সুসংগঠিত ডাটাবেস তৈরি করা
- প্রত্যেক উদ্যোক্তার জন্য একটি যাচাইকৃত ডিজিটাল পরিচয় গড়ে তোলা
- স্থানীয় ব্যবসা খুঁজে পাওয়া সহজ করা
- উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং ও সহযোগিতার সুযোগ তৈরি করা
- ভবিষ্যতে প্রশিক্ষণ, মেন্টরশিপ ও ব্যবসায়িক সুযোগের জন্য একটি ভিত্তি তৈরি করা
আমরা যা করি
- যোগাযোগ নেটওয়ার্ক
- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
- ব্যবসায় উন্নয়ন
- সহযোগিতা ও সংযোগ
- সমস্যা সমাধানে সহায়তা
আমাদের ইউনিট সমূহ
বিভিন্ন ক্ষেত্রে কাজ এগিয়ে নিতে টাঙ্গাইল উদ্যোক্তা পরিবার ১০টি ইউনিটে সংগঠিত। প্রতিটি ইউনিট নিজ নিজ ক্ষেত্রে সদস্যদের প্রশিক্ষণ, সহযোগিতা ও কার্যক্রম পরিচালনা করে।
- কৃষি ইউনিট সবুজে উন্নয়ন, সমৃদ্ধ বাংলাদেশ
- শিক্ষা ইউনিট শিক্ষায় গড়ি, আলোকিত ভবিষ্যৎ
- ব্যবসা উন্নয়ন ইউনিট উদ্যোগে পথচলা, উন্নত বাংলাদেশ
- নারী উন্নয়ন ইউনিট নারীর ক্ষমতায়ন, সমাজের উন্নয়ন
- যুব উন্নয়ন ইউনিট তরুণের স্বপ্ন, আগামীর ভবিষ্যৎ
- তথ্য ও প্রযুক্তি ইউনিট প্রযুক্তিতে এগিয়ে, বিশ্বকে ছুঁই
- স্বাস্থ্য সেবা ইউনিট স্বাস্থ্য সচেতনতা, সুস্থ সমাজ গঠন
- পরিবেশ সুরক্ষা ইউনিট পরিবেশ বাঁচাই, ভবিষ্যৎ গড়ি
- সংস্কৃতি ইউনিট সংস্কৃতির চর্চা, জাতির গর্ব
- সামাজিক কল্যাণ ইউনিট মানবসেবা আমাদের অঙ্গীকার
এই প্ল্যাটফর্মে যা পাবেন
- উদ্যোক্তা ডিরেক্টরি: নাম, ব্যবসা, ক্যাটাগরি ও এলাকা অনুযায়ী উদ্যোক্তা খুঁজুন
- ব্যবসা ডিরেক্টরি: টাঙ্গাইলের স্থানীয় ব্যবসার তালিকা ও যোগাযোগের তথ্য
- ইভেন্ট: মিটআপ, ওয়ার্কশপ ও কমিউনিটি আয়োজনে রেজিস্ট্রেশন
- ডিজিটাল সদস্য কার্ড: প্রতিটি অনুমোদিত সদস্যের জন্য নিজস্ব সদস্য আইডি ও QR কার্ড
- গল্প ও রিসোর্স: উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং ব্যবসা শুরু ও বাড়ানোর দরকারি তথ্য
আমাদের মূলনীতি
মানুষ আগে, ব্যবসা তারপর, কমিউনিটি সবসময়। আমরা বিশ্বাস করি সংখ্যা নয়, বিশ্বাসযোগ্য সম্পর্কই একটি উদ্যোক্তা কমিউনিটির আসল শক্তি। তাই এখানে সদস্যপদ বিনামূল্যে, কিন্তু প্রতিটি সদস্যের তথ্য কমিটির যাচাইয়ের পরই প্রকাশিত হয়।
Facebook গ্রুপ ও ওয়েবসাইট
প্রতিদিনের আলোচনা, প্রশ্নোত্তর আর ঘোষণার জন্য আমাদের Facebook গ্রুপ আগের মতোই থাকছে। ওয়েবসাইটটি হবে সদস্যদের পরিচিতি, ব্যবসা ডিরেক্টরি, ইভেন্ট ও কমিউনিটির অফিসিয়াল তথ্যের ঠিকানা।